মেহেন্দীগঞ্জ উপজেলায় রাত দিন ইজারা ছারা অবৈধভাবে বালু উত্তোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মেহেন্দীগঞ্জ উপজেলায় রাত দিন ইজারা ছারা অবৈধভাবে বালু উত্তোলন


রফিকুল ইসলাম:বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় রাত দিন ইজারা ছারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন অবৈধ ড্রেজার মালিক অহিদ মোল্লা। কখনও এমপি, কখনও ইউএনও, কখনও সরকারী দলের নেতা পরিচয় দিয়ে অহিদ মোল্লা তার ড্রেজার দিয়ে প্রতিদিন রাত বালু উত্তোলন করছেন বলে এলাকাসূত্রে খবর নিয়ে জানা গেছে।বিষয়টি সরকারী কর্মকর্তাদের জানানো হলেও তাদের থেকে কোনো মোবাইল কোর্ট দেখা যাচ্ছেনা।শ্রীপুরের সচেতন মহল জানান, অহিদ মোল্লার ড্রেজার দ্বারা বালু উত্তোলনে কঠিন হুমকির মূখে পরছে স্থানীয় বসতীরা।ঐএলাকায় গিয়ে দেখা যায়, দুই তিনটি ড্রেজার বসিয়ে প্রতিনিয়তই বালু উত্তোলন করা হচ্ছে। অহিদ মোল্লাকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। শ্রীপুর ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা বলেন,আমি পুলিশ নিয়ে কয়েকবার ড্রেজার ধরিয়ে জরিমানা করে ছিলাম।

আপনারা একটু ভাল করে লিখেন প্রশাসন যাহাতে নজরদারি দেন।মেহেন্দীগঞ্জ উপজেলা ইউএনও বলেন,আমি দেখতেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।বরিশাল জেলা প্রশাসককে ফোন করা হলে তিনি এ রিপোর্ট লেখা পর্যান্ত রিসিভ করেননি।

Top