বরিশালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এজন্য বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া নয়টায় নগরের সোহেল চত্বরে আওয়ামীলীগ দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগে এখানেই নেতাকর্মীদের উপস্থিতিতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

পরে দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুচ।

Top