বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদানআমি সিকদার হারুনুর রশীদ মাহমুদ
প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদানআমি সিকদার হারুনুর রশীদ মাহমুদ আজ ১০ নভেম্বর ২০২০খ্রিঃমঙ্গলবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঘোষণাপত্রকর্মসূচী গঠণতন্ত্রে বর্ণিত রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থানেরসাথে ঐক্যমত পোষণ করে উক্ত পার্টিতে যোগদান করলাম।আমি বিগত ৪০ বছর যাবত এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক ওবিপ্লবী ধারার রাজনৈতিক কার্যক্রমের সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করেআসছি। ১৯৮০’র দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা১৯৯০ এর গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে কেন্দ্রীয় ছাত্রআন্দোলনে যুক্ত থেকে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ পরবর্তীতে ‘সর্বদলীয়ছাত্র ঐক্য’র শরিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় মূল দায়িত্ব পালন করি।
স্বৈরাচারী এরশাদ পতনের পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেরসাথেও সক্রিয়ভাবে অংশ নিয়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হই।এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয়নেতৃত্বে থেকেই সর্বশেষ ২০১০ সালে গণসংহতি আন্দোলনের সাথেরাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের কার্যক্রমেরসাথে যুক্ত হই। অতঃপর গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সদস্যসচিব এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও জাতীয় পরিষদের সদস্য হিসাবেদায়িত্ব পালন করি। এরই এক পর্যায়ে পার্টি অভ্যন্তরে নানাবিধসমস্যার কারণে দীর্ঘ প্রায় দুই বছর যাবত গণসংহতি আন্দোলনেরকার্যক্রম নিস্ক্রিয় থাকি। অবশেষে গত ২৯ সেপ্টেম্বর ২০২০খ্রিঃতারিখে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে ও বরিশাল জেলাশাখায় লিখিত পত্র মারফত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করি। গণসংহতিআন্দোলনের পক্ষ থেকে উক্ত পদত্যাগপত্র গ্রহন করে এবং অপর এক পত্রের দ্বারাগত ০৬ অক্টোবর ২০২০খ্রিঃ তারিখে আমাকে তা জানানো হয়।এরপর আমি সমমনা বিভিন্ন ব্যক্তি, গ্রæপ এবং বর্তমানেক্রিয়াশীল বিভিন্ন প্রগতিশীল দলের নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনাও মতবিনিয় করি এবং তাদের রাজনৈতিক প্রকাশনাসমূহ অধ্যয়ন করি।এরই এক পর্যায়ে আমি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরকেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করি এবং তাদের রাজনৈতিকমতাদর্শিক এবং ব্যবহারিক কার্যক্রম পর্যালোচনা করি। তাদেরঘোষণাপত্র কর্মসূচী এবং গঠণতন্ত্রসহ প্রকাশিত অন্যান্যরাজনৈতিক দলিলসমূহ অধ্যয়ন করি। অবশেষে বাংলাদেশের বিপ্লবীওয়ার্কার্স পার্টির রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থানের সাথেসম্পূর্ণ একমত পোষণ করে উক্ত পার্টিতে যুক্ত হয়ে পূণরায়সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণের সিদ্ধান্তে উপনীতহই। সুতরাং আজ ১০ নভেম্বর ২০২০খ্রিঃ মঙ্গলবার থেকে আমিবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন গঠণতন্ত্রিকনিয়মাবলী ও শৃঙ্খলা মেনে নিয়ে পার্টির সংশ্লিষ্ট ফোরামে গৃহীতসিদ্ধান্ত এবং নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবার অঙ্গীকারব্যক্ত করছি।অতএব বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদানকরার মধ্য দিয়ে আমি আমার শক্তি-সামর্থের সবটুকু প্রয়োগ করেবিপ্লবী রাজনীতি এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।পরিশেষে আমি আমার আত্মীয়, বন্ধু-বান্ধব, শুভাকাংখী এবংসংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের আন্তরিকসহযোগীতা কামনা করছি। বিশেষভাবে বৃহত্তর বরিশালবাসী এবংসমগ্র দেশবাসীর ঐকান্তিক সমর্থন ও সার্বিক সহযোগীতা
প্রত্যাশা করছি।দুনিয়ার মজুর এক হও !