বরিশালে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে ৫৮ জনকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে ৫৮ জনকে জরিমানা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮ জন ও পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনাররা এ কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে বরিশাল নগরে ১১ জনকে পাঁচ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাঁচটি দোকান ও শপিংমলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে বাবুগঞ্জ উপজেলায় ছয় জনকে তিন হাজার টাকা এবং মাস্ক পরিধান ছাড়াই বাসে যাত্রী পরিবহন করায় একটি বাসের চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।হিজলা-বরিশাল সড়কে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান ছাড়াই থ্রি হুইলার (মাহিন্দ্রা-আলফা) গাড়িতে যাত্রী পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা করা এবং আদেশ অমান্য করায় চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গৌরনদী উপজেলায় ছয়জনকে দুই হাজার টাকা, হিজলা উপজেলায় ১০ জনকে দুই হাজার টাকা, বানারীপাড়া উপজেলায় তিনজনকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।অপরদিকে বাকেরগঞ্জসহ অন্য উপজেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বলেন, বরিশালবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Top