নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।যেখানে ওই স্কুলছাত্রীর চাচাতো ভাই বাদল আকনকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি মিম নামে অপর একজনকে তাকে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নির্যাতিতার অভিযোগ আমলে নিয়ে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে বলে জানায় পুলিশ।

নির্যাতিতা ও তার পরিবারিক সূত্রে জানা যায়, নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নির্যাতিতাকে বরিশাল নগরের হাজি মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে পার্শ্ববর্তী একটি হোটেলের চতুর্থ তলার রুমে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বাদল। এ সময় সে চিৎকার দিলে তাকে ধর্ষণ করতে পারেনি।লোকলজ্জা আর ভয়ে এতদিন বিষয়টি গোপন রাখলেও আর যেন কারো সঙ্গে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছে ভিকটিমের পরিবার।বরিশালের কোতোয়ালি মডেল থানার (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। বাদল ও সহযোগী মিমকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Top