মহানবি (স:) কে অবমাননার প্রতিবাদে মির্জাগঞ্জে শ্রমিকলীগের মানববন্ধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:ফ্রান্সে কার্টুন চিত্র এঁকে বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স:) কে অবমানাকরার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকরেছে উপজেলা মাহিন্দ্র ও অটো শ্রমিকলীগ।গতকাল মঙ্গলবার সকাল১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে মির্জাগঞ্জ উপজেলামাহিন্দ্র ও অটো শ্রমকিলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলবের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।মানববন্ধন শেষে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী,উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমানমৃধা,পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো.নাজমুল হোসেন,উপজেলা শ্রমকিলীগের সভাপতি মো. নিজামহাওলাদার,সাধারন সম্পাদক মো. ফারুক খান ও মো. আবদুস সালামসহশ্রমিকলীগের নেতারা।
এ সময় বক্তারা ব্যবসায়িদের ফ্রান্সের সকল পন্যবর্জন করার আহŸান জানান ও সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সেরদুতাবাস বন্ধের দাবি জানান।