সায়েস্তাবাদে মন্ত্রি কোঠার ১ লাখ ২০ হাজার টাকার টিআর প্রকল্প লোপাট।
স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার সায়েস্থাবাদ ইউনিয়নের দখিন চরআইচা গ্রামে খালেক ভাইয়ের বাড়ি থেকে লালু মিয়ার ছারা বাড়ি পর্যান্ত মাটি দ্বারা পূর্ন নির্মানের নামে মন্ত্রীর কোঠার ১ লাখ ২০ হাজার টাকা লোপাট করেছে রিপন দাশ ও তুহিন। প্রজেক্টটির পুরো বিলটি তুলে নিলেও বালুকনা পরিমান মাটিও কাটা হয়নি। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন ভারী ক্ষোভ প্রকাশ করেছেন। ২০১৯/২০ অর্থ বছরের মাটি দ্বারা রাস্তাটি নির্মান কাজ না করে পূরো অর্থ আত্বসাৎ করেছেন তারা। রিপন দাশ বলেন, ৫০/: কাজ করানো হয়েছে।
বাস্তবতার সাথে রিপনের বক্তাব্যর কোনো প্রকার মিল নেই। সরকার দলীয় লোক বিধায় এলাকাবাসী কোনো কথা বলতে সাহস পাচ্ছেনা বলে এলাকাবাসীর দাবি। যদিও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বরিশাল সদর ইউএনও বলেন, আমি খবর নিয়ে দেখছি এবং আইননানুগ ব্যবস্থা গ্রহন করছি।