ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন


এনামুল হক : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালু ভর্তি থেমে থাকা ট্রাকের পেছনে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ ২ জনের নিহত হয়েছে। নিহতরা হলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুর রউফ (৪৫) ও সুলতান মাহমুদ ফরিদ (৪২)। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক থেমে ছিল। সকালের দিকে ময়মনসিংহগামী আরেকটি সিমেন্ট বোঝাই ট্রাক থেমে থাকা ওই বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা ট্রাকের ভেতর আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে ভেতর থেকে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক(এসআই) আশরাফ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে।

Top