চরকাউয়ায় মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা দখলে সুলতান খান।
স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মধ্যেনয়ানি গ্রামের বীর মুক্তিযোদ্বা মোঃ মুনসুর আলমের বাড়ি যাতায়াতের পথ দখল করার চেষ্টা চালাচ্ছেন সুলতান খান। এ ঘটনায় স্থানীয়ভাবে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে-কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।স্থানীয়রা জানিয়েছে,একশ বছরের পুরানো রাস্তা দখল করতে মরিয়া হয়ে উঠেছে সুলতান।গতকাল বন্দর থানার এ এস আই সজল শাহা ঘটনা স্থানে গিয়ে উভয়কে স্খনীয়ভাবে আপোষ মিমাংশার মাধ্যমে সমাধানের জন্য বলে।
সুলতান খান বলেন,আমার সাথে জমি নিয়ে হিসেব কিতাব রয়েছে তাই আমি রাস্তাটিতে বাধা প্রদান করেছি।