চরাদিতে বিয়ের প্রলভনে প্রেমিকাকে ধর্ষন,ধর্ষক পুলিশের খাচায় ! অতঃপর
নিজস্ব প্রতিনিধি:সিলেট,নোয়াখালীর পর এবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ঢ়ানিড় হাট বাজার সংলগ্ন পশ্চিম চরাদি গ্রামে ধর্ষনের ঘটনা ঘটেছে। সারাদেশে ধর্ষনের বিচারে উত্তাল সাধারন মানুষ, ঠিক সেই মুহুর্তে উপজেলার চরাদি ইউনিয়নের পশ্চিম চরাদি গ্রামের মৃতঃ মাষ্টার মোঃ হাবিব সিকদারের কলেজ পড়ুয়া (একাদ্বশ শ্রেনী) শিক্ষার্থী (ছদ্ধনাম) ইসরাত জাহান (১৫) ধর্ষনের শ্বীকার হয়েছেন। জানাগেছে ইসরাত জাহানের সাথে পূর্ব চরাদি গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে রেজাউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমকে পুজি করে লম্পট রেজাউল প্রায়ই দেখা করতে ইসরাতের বাড়িতে আসতো। ইসরাতকে বিয়ের প্রলভন দেখিয়ে বিভিন্ন কৌশলে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে রেজাউল। এলাকাবাসি বিষয়টি টের পেয়ে গতো ০৭ তারিখ (শনিবার) রাতে ইসরাতের বাড়িতে গিয়ে রেজাউলকে হাতেনাতে আটক করে। এক পর্যায় রেজাউলকে ধরে রেখে এলাকার গন্যমান্য ব্যক্তিদের খবর দেয়। গতোকাল স্হানীয়রা ধর্ষনের অভিযোগে সেই (রেজাউল) যুবককে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই নাসিরকে খবর দিলে তিনি সঙ্গীয় ফোর্সসহ রেজাউলকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়। এদিকে ইসরাতের মা ধর্ষনের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, রেজাউল দীর্ঘদিন যাবৎ আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক করেছে, আমি নিজে বাদি হয়ে থানায় মামলা করবো। ইসরাতের মা কান্নাজরিত কন্ঠে আরও বলেন, আমার মেয়ে সমাজে আজ ধর্ষীতা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর কঠোর বিচার দাবি করছি।
এদিকে এই ঘটনায় পশ্চিম চরাদি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। এ বিষয়ে চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এস.আই নাসির প্রতিবেদককে বলেন, আমি ইসরাত, ইসরাতের মা ও রেজাউলকে থানায় পাঠিয়েছি, আপনারা থানায় যোগাযোগ করেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি শুনেছি, তবে আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো। যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।