করােনাকালীন সময়ে জাককানইবি’র হলের সিট ভাড়া মওকুফসহ ৩ দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

করােনাকালীন সময়ে জাককানইবি’র হলের সিট ভাড়া মওকুফসহ ৩ দাবি


এনামুল হক:করোনাকালীন সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ।রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে এ তিন দাবিতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারী করােনার কারণে দীর্ঘ ছুটিতে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে।

এ সময়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা সম্ভবপর না হওয়ায় এবছর হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক নয়।এতে আরও বলা হয়, করােনার কারণে প্রতিটি বিভাগের স্নাতক (শেষবর্ষ ২য় সেমিস্টার) ও স্নাতকোত্তর (২য় সেমিস্টার) পর্যায়ের নির্ধারিত সিলেবাস সম্পন্ন হলেও চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে আছে। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার, আবাসিক সিট ভাড়া মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার দাবি জানানো হয়।

Top