মির্জাগঞ্জে ২১৪০ মিটার রাস্তার ২’শো ফুট পুরানো সলিং দরপত্রে দেখানো হয়েছে সাড়ে ৩৪ লাখ টাকা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মির্জাগঞ্জে ২১৪০ মিটার রাস্তার ২’শো ফুট পুরানো সলিং দরপত্রে দেখানো হয়েছে সাড়ে ৩৪ লাখ টাকা


ফারুক খান,মির্জাগঞ্জ প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চত্রা ইউজেডআর নিয়ার চত্রা এন্ড দেউলী ইউপি-বেড়েরধন রিভার রোড পর্যন্ত ২১৪০ মিটার কাঁচা সড়ক পাঁকাকরনের টেন্ডারে ২০০ফুট সলিং পুরানো (সেলভেইজ) প্রক্কলনে দরপত্রে দেখানো হয়েছে ৩৪ লক্ষ ৫২ হাজার১৩৪ টাকা। চলতি বছরের জুলাই মাসে কাজের চুক্তি হলেও কয়েকমাস পর্যন্তএনিয়ে জটিলতার কারনে কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। তবেউপজেলা এলজিইডি বলেছেন এটা ভুলবসত হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাযায়, ২০১৯-২০ অর্থ বছরে ১লা মার্চ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরএলজিইডি পটুয়াখালীর আওতায় রাস্তাটির নির্মান কাজে দরপত্র আহবান করে।মির্জাগঞ্জ উপজেলার (আইআরআইডিপিপি) প্রকল্পের আওতায় ইউজেআরনিয়ারচত্রা জিপিএস দেউলী ইউপি বেড়েরধন নদী রোড-২১৪০মিটার প্রকল্পের ব্যায় ধরাহয় ১ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ১৫০ টাকা। চলতি বছরের ৩১ মার্চ ঠিকাদার দরপত্র
দাখিল করে সড়কটি পান বরগুনা জেলার বেতাগী উপজেলার মেসার্স খানএন্টারপ্রাইজ। রাস্তাটির আইডি নং- ৫৭৮৭৬৫০৮০। চলতি বছরের গত ২৩ জুলাইঘঙঅ প্রাপ্ত হইয়া ২০ আগস্ট চুক্তি সম্পাদন করে। প্রক্কলনে ৩৪ লক্ষ ৫২ হাজার ১৩৪টাকার পুরানো ইট অর্ন্তভূক্ত দেখানো হয়। ঠিকাদার সরেজমিনে গিয়ে দেখেন,২০০ ফিট বিশিষ্ট ইট সলিং রাস্তা বিদ্যমান। যেখানে মাত্র ৪/৫ হাজার পুরাতন ইটআছে। সেখানে প্রক্কলনে ৩ লক্ষ পুরাতন ইটের দাম ধরে দেওয়া হয়েছে। কাগজে আছেবাস্তবে নাই। পরে ঠিকাদার এবছর ২৪ আগস্ট রাস্তাটি পুনঃরায় সার্ভে করে প্রক্কলনসংশোধন করে কাজটি হস্তান্তরের জন্য নির্বাহী প্রকৌশলী এলজিইডিপটুয়াখালীর বরাবরে লিখিত আবেদন করেন। ঠিকাদারের অভিযোগের বিষয়েসরেজমিনে বিস্তারিত তদন্ত করে উক্ত সড়কের ভিডিও চিত্র, স্টিল ছবি বাস্তবে যেআইডিটির প্রক্কলন করা হয়েছে সেই আইডিটির ভিডিও ছবি ও এলাকাবাসীরমতামতসহ ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য সিনিয়র সহকারী প্রকৌশলীএলজিইডি পটুয়াখালী যুগল কৃষ্ণ মন্ডলকে আহবায়ক করে একটি তদন্ত কমিটিকরা হয়। উপজেলা প্রকৌশলী দপ্তরের সার্ভেয়ার মো. জসিম উদ্দিন বলেন,এ সড়কেরইষ্টিমেট অন্য এক জনে করেছেন এবং সে বদলি হয়ে গেছেন। পরে আমি এখানেযোগদান কারার পরে ও ইষ্টিমেটে সই-স্বাক্ষর করি।

সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্সখান এন্টারপ্রাইজ এর মালিক মোঃ খলিলুর রহমান খান বলেন, কাজটি চুক্তিবদ্ধহওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আনুমানিক ২০০ ফুট দৈর্ঘ্য পুরাতনইটের সলিং রয়েছে। যা প্রক্কলনে অন্তর্ভূক্ত সেলভেইজ এর সাথে মিল নেই। সার্ভেকরে সংশোধন করার জন্য আমি নির্বাহী প্রকৌশলী এলজিইডি পটুয়াখালীবরাবরে একটি লিখিত অভিযোগ করেছি। উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উররশিদ বলেন, ভুল বশত: অন্য রাস্তার ইষ্টিমেট ঐ রাস্তায় ধরা হয়েছে। ঠিকাদারেরঅভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেসংশোধনের জন্য অবহিত করেছি। এব্যাপারে পটুয়াখালী সিনিয়র এসিষ্টেন্টেইঞ্জিনিয়ার ও তদন্ত কমিটির আহবায়ক যুগল কৃষ্ণ মন্ডল বলেন, সরেজমিনে তদন্ত করেঅভিযোগের সত্যতা পাওয়া গেছে। এক রাস্তার আইডি অন্য রাস্তায়ভুলঃবসতহয়েছে। সংশোধনের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Top