বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব‌রিশা‌লে বিএনপি’র আলোচনা সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব‌রিশা‌লে বিএনপি’র আলোচনা সভা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হল রুমে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে দ‌ক্ষিণ জেলা বিএন‌পি)বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি মোঃ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে ৭ নভেম্বরের ওপর বিশেষ আলোচনা করেন জেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড‌ভো‌কেট আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মন্নান মাস্টার, জেলা বিএনপি নেতা ও সাবেক বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন আলম,সদস্য সচিব শফিউল আলম,বরিশাল জেলা যুবদল সম্পাদক অ্যাড‌ভো‌কেট এইচ.এম তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান প্রমুখ।

এছাড়া আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি,কৃষকদল,যুবদল,ছাত্রদল সহ দলের অঙ্গ সংগনের নেতৃবৃন্দ বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লারে জেলা বিএনপির আলোচনা সভায় অংশগ্রহণ করে।অপরদিকে বিকাল তিনটায় শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেস ক্লাবে বরিশাল মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করেছে।এছাড়া বিকাল চারটায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আলোচনা সভার আয়োজন করে বরিশাল উত্তর জেলা বিএনপি।

Top