ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।আজ শনিবার (৭ই) নভেম্বর দুপুরে নগরীর সদর রোডে এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটি।এসময় পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ দাস মিঠু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নাড়ু সহ পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।পরে গণঅবস্থান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড, চকবাজার, গীর্জা মহল্লা এলাকা প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

Top