বিসিসির কর্মচারী আলম ফেন্সিডিলসহ আটক
রফিকুল ইসলাম:বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর থেকে ডিবি পুলিশের অভিযানে বিসিসির কর্মচারী আলম ওরফে শাহআলম মোল্লাকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।গত ২নভেম্বর সন্ধা ৭টার সময় এ ঘটনা ঘটে। আটককৃতর নাম আলম মোল্লা সে পলাশপুর ৭নম্বার গলির বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে।সূত্রে জানায়ায়, আলম মোল্লাকে গত কয়েক বছর আগে ২০ বোতল ফেন্সিডিল সহ ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করেন। পরে জেল হাজত থেকে বেরিয়ে বরিশাল সিটি কর্পোরেশন এর সাইনবোড লাগিয়ে দীর্ঘ দিন যাবৎ গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
প্রশাসন সূত্র জানা যায়,ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে গত ২ নভেম্বর আলম মোল্লার বসত ঘর থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা হয়।বর্তমানে আলম মোল্লা জেল হাজতে রয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করেন।তাছাড়া আটককৃতর বিরুদ্ধে ব্যাংক প্রতারণাসহ ২টি ফেন্সিডিল মামলা চলমান রয়েছে।এবিষয় ডিবি পুলিশ বাদি হয়ে ২নভেম্বর বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে(যাহার নং ৩ /২০২০)। বর্তমানে আটককৃত আলম মোল্লা জেল হাজতে রয়েছেন।এবিষয় বরিশাল সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, এ বিষয় আমার জানা নেই। তবে কোন মাদক ব্যবসায়ী বিসিসির কর্মচারী হতে পারে না। বরিশালের জনপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একটি মাদক মুক্ত বরিশাল উপহার দিতে চায়। এ বিষয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।