একজনের যাবজ্জীবন,বাকেরগঞ্জে ডাকাতিকালে হত্যা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

একজনের যাবজ্জীবন,বাকেরগঞ্জে ডাকাতিকালে হত্যা


আবুবকর সিদ্দীক,বরিশাল:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ডাকাতিকালে গুলি করে হত্যার দায়ে এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৪ ন‌ভেম্বর) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান প্রকাশ ওরফে হাবিব। তিনি বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের সুলতান দফাদারের ছেলে।মামলা সূ‌ত্রে জানা ‌গেছে, হা‌বিবসহ ১১ জনের বিরুদ্ধে ২০০৬ সালের ১৬ নভেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন উপজেলার পাদ্রীশিবপুর পশ্চিমপাড়া এলাকার স্ট্যানলী গোমেজ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৬ সালের ১৫ নভেম্বর দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত তার বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে ডাকাডাকি করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে তিনি ও তার স্ত্রী ও মেয়েসহ টিনের ঘরের দোতালায় উঠে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। এতে ডাকাত সদস্যরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ১৯ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় স্থানীয়রা ছুটে এলে ডাকাত সদস্যরা গুলি ছুড়ে এতে শাহ আলম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে মামলার তদন্তে সত্যতা পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ২০০৭ সালের ১৫ জুন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত হাবিবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Top