বরিশালে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত
রফিকুল ইসলাম:বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ফজল খান(৫৫)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার(০৫ নভেম্বর)দুপুর ১২টার দিকে বরিশাল লাকুটিয়া সড়কের সারসী এতিমখানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খানের পকেট থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায় লোক সমাগম হওয়ার আগেই দুলাল নামে এক ব্যাক্তি।বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা।তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান,দুপুরে ফজুল খান মালামাল নিয়ে বরিশাল থেকে নিজ বাড়ি যাওয়ার সময় লাকুটিয়া এলাকায় রাস্তা ভাঙা থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে যায়।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।