বাংলাদেশে টিকটক এবং লাইকি বন্ধের দাবি জানিয়েছে আসাস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বাংলাদেশে টিকটক এবং লাইকি বন্ধের দাবি জানিয়েছে আসাস


প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশে টিকটক এবং লাইকি বন্ধের দাবি জানিয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন -আলোকবর্ষ সাহিত্য-সাংস্কৃতিক সংসদ (আসাস ) ।গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং লাইকি বন্ধ করার এ দাবি জানায় । রবিবার আসাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংগঠনের নিয়মিত সভায় আসাস সভাপতি মারুফ আহমেদ মল্লিক এ দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন আসাসের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি আনসার পদক প্রাপ্ত বরেণ্য লেখক ও কবি জহিরুল হোসাইন খান নাছিম, আসাস উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এস এম আলী আজম, আসাস উপদেষ্টা মুহাঃ জামাল উদ্দিন খান, আসাস এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিয়া সুলতানা আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন প্রমুখ ।বিবৃতিতে বলা হয়, ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং লাইকির মাধ্যমে নতুন প্রজন্ম একটি অনিশ্চিত ভবিষ্যৎ এবং মেধা শূন্যতার দিকে ধাবিত হচ্ছে । স্কুল , কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ তরুন শিক্ষার্থীরা স্মার্ট ফোন এবং ইন্টারনেট আসক্তিতে জড়িয়ে পড়ছে । টিকটক এবং লাইকিতে প্রশংসা কুড়াতে তারা নির্মাণ করছে ঝুঁকিপূর্ণ ভিডিও । ভিডিও নির্মাণে তারা চলন্ত ও ব্যস্ততম সড়কেও অতি উৎসাহী ভুমিকা পালন করছে ।

বিবৃতিতে আরও বলা হয়, টিকটক বা লাইকি তারকা হতে তরুণ প্রজন্মের কিছু অংশ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে । সামাজিক জীবনে এর নেতিবাচক প্রভাব লক্ষ করা যাচ্ছে ।এ বিষয়ে অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। টিকটক বা লাইকিতে যেসকল ভিডিও পোস্ট করা হচ্ছে তার অধিকাংশ নৈতিকতা বর্জিত এবং মার্জিত আচরণের বিপরীত ।টিক টক , লাইকির মাধ্যমে কিশোর গ্যাং সংগঠিত হচ্ছে ।তারা জড়িয়ে পড়ছে ভয়ানক অপরাধে ।আগামিদিনে নতুন প্রজন্মের মাঝে আচরণগত অসুস্থতা পরিলক্ষ হতে পারে ।দেশের বিশিষ্ট সমাজ বিজ্ঞানী এবং অপরাধ বিজ্ঞানীগণ এ বিষয়ে গণমাধ্যমে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেবিবৃতিতে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, পর্যটনকেন্দ্র ও বিনোদনকেন্দ্রগুলোতে ভিডিও বানাতে গিয়ে তরুণ – তরুণীরা দর্শনার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে এবং দিনভর দর্শনীয় এলাকাগুলো দখল করে রাখছে । ফলে আগামিদিনে পর্যটনখাতে এর নেতিবাচক প্রভাব পরতে বিবৃতিতে আসাস সভাপতি বলেন- “সার্বভৌমত্ব , অখণ্ডতা এবং প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়গুলো সামনে রেখে ইতিমধ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো টিকটক এবং লাইকি নিষিদ্ধ করেছে । আমরা মনে করি নৈতিক এবং সামাজিক অবক্ষয় রোধে বাংলাদেশে টিকটক এবং লাইকির মত ভিডিও ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া উচিত । এ বিষয়টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে ।তাই বাংলাদেশে টিকটক এবং লাইকি বন্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ।

Top