বরিশাল ফিশিং এ মাদ্রাসার ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন, সাইনবোর্ড উপড়ে ফেলছে দৃষ্কৃতকারীরা
নিজস্ব প্রতিবেদক : রূপাতলী গ্যাস্টারবাইন মোড় সংলগ্ন ২৫ নং ওয়ার্ডে বরিশাল ফিশিং এ অবস্থিত মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও ফয়সাল মঞ্জুরের খরিদক্রত জমিতে প্রয়াত নূরুল ইসলাম মনজুর প্রতিষ্ঠিত হযরত আলী (রা:) ফোরকানিয়া ও হাফিজী মাদরাসায় ১ নভেম্বর কে বা কারা মাদ্রাসার সাইনবোর্ড খালে ফেলে দেয়। প্রকাশ থাকে যে, এলাকার কিছু ভূমিদস্যু এর আগেও মাদ্রাসায় ইট পাটকেল এবং ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এ সম্পর্কে বিভিন্ন সময়ে থানায় অবহিত করা হয়েছে। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
ডায়েরি নং ১২৬, তারিখ : ২/১১/২০২০ ইং। প্রকাশ থাকে যে এই মাদ্রাসা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি আবাসিক। এখন পর্যন্ত ৮ জন হাফেজ মাদ্রাসা থেকে উর্ত্তীন হয়েছে। এদিকে, মাদ্রাসার সাইনবোর্ড ফেলা দেয়াসহ ছাত্রদের হুমকি ধামকি দেয়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ছাত্র ও শিক্ষকবৃন্দ।