মির্জাগঞ্জে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মির্জাগঞ্জে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক


মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃমির্জাগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ চক্রের এক প্রতারকে আটক করেছে পুলিশ।গতশনিবার রাতে উপজেলার বটতলা এলা থেকে মোঃ মিজান মীরা (৪০)নামে এ প্রতারকে আটক করে
মির্জাগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের মোঃ সোবাহান মীরার ছেলে।এব্যাবরেভুক্তভোগী বটতলা এলাকার মোবাইল ব্যাকিংয়ের দোকানদার মোঃ রাসেল ওই রাতেই মির্জাগঞ্জ থানায়মিজান মীর ও কাকড়াবুনিয়া ইউনিয়নের কালাগাছিয়া গ্রামের মোঃ ফেরদৌস আলম ছগীর(৪৫)কেআসমামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানাযায়, ওই রাতে আটকৃতমিজান তার টাকা আসবে বলে রাসলের দোকানে গিয়ে তার বিকাশ নম্বর চায়।বিকাশ নম্বর দেওয়ার পরে(০১৬০১১৬৫১৫৪)নম্বর থেকে রাসেলের বিকাশ নম্বর( ০১৮১৮১৯৫২৮৩) নম্বর ৪/ ৫ টি মেসেজ আসে।মেসেজ আসা পিন নম্বর গুলো মিজান দোকানদারের চায়।পিন নম্বর দিতে রাজি না হলে কিছুক্ষন পরে ওইনম্বর থেকে দোকানদারের নম্বরে ফোন আসে। ফোন রিসিভ করলে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে বলে,পিন নম্বর না দিলে তোমার বিকাশ নম্বর ৯ মাস ৯ দিন বন্ধ করে দিবে।

এক পর্যায়ে সন্দেহ হলে পুলিশকেখবর দিলে মির্জাগঞ্জ থানার এস আই সুমন মজুমদার তাকে আটক করে।মির্জাগঞ্জ থানার ওসি এম আরশওকত আনোয়ার ইসলাম বলেন, আটককৃতকে জিজ্ঞেসা করা হয়েছে। সে জানান, এর পূর্বে প্রতারনাকরে এভাবে উপজেলার বিভিন্ন এলাকা হইতে ২ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ছগিরেরনির্দেশনায় এসব কাজ করে বলে জানায়।আটকৃতককে আদালতে পাঠানো হয়েছে। ছগীর ঘটনার পরথেকে পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা অবহিত আছে।

Top