বেতাগীতে নো মাক্স নো সার্ভিস প্রাচার অভিযান উদ্বোধন
বরগুনার বেতাগীতে “নো মাস্ক নো সার্ভিস” সচেতনতা বৃদ্ধিতে বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপি প্রচার অভিজান বেতাগী উপজেলা পরিষদ অডিটোরিয়াম বেতাগী প্রেস ক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম মন্টু এর সভাপতিত্বে সদস্য সচিব লায়ন মোঃ শামিম শিকদার এর সঞ্চালনায় আাজ (০৩ নভেম্বর 2020ইং) রোজঃ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কর্মসূচির উদ্বোধন হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহি অফিসার হুদয় সালেহীন, প্রধান অতিথি ছিলেন বেতাগীর পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, বেতাগী থানা (তদন্ত) অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশহিদুল ইসলাম, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী সহ বেতাগী প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।