জনগণ স্বেচ্ছামূলক কাজে অংশ নিলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

জনগণ স্বেচ্ছামূলক কাজে অংশ নিলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে


মোহাম্মাদ:সুমন হাওলাদার:নগরীর আইন-শৃংখলা রক্ষায় ও সামাজিক সমস্যা সমাধানে জনগণের স্বেচ্ছামূলক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশালের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে বক্তব্যকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ আশাবাদ ব্যক্ত করেন।এতে বক্তারা বলেন, জনসাধারণ স্বেচ্ছায় কমিউনিটি পুলিশিংয়ে অংশ নিলে অপরাধ কমবে। সমাজে অস্থিরতা ও অশান্তি বর্তমানের চেয়ে কম হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নগরীর গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Top