নবীকে কটুক্তি করায় ফ্রান্সের পন্য বর্জন ও তার প্রতিবাদে বেতাগীতে বিক্ষোভ সমাবেশ
এইচ এম. সজল মাহামুদ,বেতাগী (বরগুনা):বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটুক্তি ও ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ফ্রান্সের পন্য বয়কট ও কটুক্তির প্রতিবাদে দাবী রেখে বেতাগী উপজেলার সকল ধর্মপ্রান মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও বেতাগী উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেছেন।(৩১শে অক্টোবর) রোজঃ শনিবার সকাল ১০ঘটিকায় বেতাগীর ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বেতাগী বাস স্ট্যান্ড থেকে শুরু করে বেতাগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতাগী উপজেলার পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে ফ্রান্সের পন্য বয়কটসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির,ইসলামি শাসন তন্ত্রের সভাপতি, সেক্রেটারি,বেতাগী প্রেসক্লাবে আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, ইসলামি শাসন তন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ও দলবল নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।এসময় ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য বর্জন করো বয়কট করো, ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে এভাবে বিভিন্ন স্লোগান বলে প্রতিবাদ জানানো হয়।