সহকারী রেজিস্ট্রারকে মারধর, ইন্টার্নদের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সহকারী রেজিস্ট্রারকে মারধর, ইন্টার্নদের বিরুদ্ধে মামলা


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে এ বিষয়ে খোঁজ-খবর নিতে শুক্রবার দুপুরে থানায় হাসপাতালের পরিচালক ডা. মো বাকির হোসেন যান। এ সময় তার সঙ্গে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন।

হাসপাতালের পরিচালক বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আইনগত করণীয় নির্ধারণ করতে থানায় যান তিনি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে মামলা দায়েরের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুর ইসলাম দিপু।

Top