সাজানো গাড়িতে করেই অবসরপ্রাপ্ত চালককে বিদায় দিলেন ওসি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সাজানো গাড়িতে করেই অবসরপ্রাপ্ত চালককে বিদায় দিলেন ওসি


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলার গৌরনদী থানার গাড়ি চালকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে সাজানো গাড়িতে অবসরপ্রাপ্ত চালককে গন্তব্যে পৌঁছে দেওয়ায় সহকর্মীসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।জানা গেছে, গৌরনদী মডেল থানার গাড়িচালক কনস্টেবল মো. হারুন-অর রশিদ বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘদিন চাকরি শেষে অবসরগ্রহণ করেন।

বৃহস্পতিবার অবসর গ্রহণ উপলক্ষে তার কর্মস্থল গৌরনদী মডেল থানা থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।সংবর্ধনা শেষে সাজানো গাড়িতে করে অবসরপ্রাপ্ত চালক হারুন-অর-রশিদকে পাশে বসিয়ে বাড়ির পথে পৌছে দেন ওসি আফজাল হোসেন।

Top