শেবাচিমের জরুরি বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

শেবাচিমের জরুরি বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) রাত ১১টা ৫৫মিনিটে জরুরি বিভাগের গেট আটকে দেন তারা।এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের কাছে বিক্ষোভের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে পরে জানানো হবে বলে গণমাধ্যমকর্মীদের জানান।তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের ম‌ধ্যে হাসপাতালের সামনে থাকা ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া কমিশন নিয়ে দ্বন্দ্বে জরুরি বিভাগের গেট আটকে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে কমিশন নিয়ে দ্বন্দ্বে মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মাসুদ খানকে মারধরের করার অভিযোগ ওঠে ইন্টার্ন চিকিৎসক সজল পান্ডে ও তরিকুল ইসলামসহ কয়েকজনের ওপর। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক মাসুদ খান ও ইন্টার্ন চিকিৎসকরা পাল্টাপাল্টি অভিযোগ দেন হাসপাতালের পরিচালক বাকির হোসেনের কাছে।পরের দিনই ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়। যেখানে সহকারী রেজিস্ট্রার মাসুদ খানের ওপর হামলায় অভিযুক্ত সজল পান্ডেকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

Top