বেতাগীতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি... - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বেতাগীতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি…


এইচ এম. সজল মাহামুদ,বেতাগী বরগুনা:বরগুনা জেলার বেতাগীতে থানার পাশে দিনে-দুপুরে ফ্লাটের তালা কেটে (২৯ অক্টোবর) রোজঃবৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০ টায় মধ্যে বেতাগী সরকারি কলেজের সামনে এবং বেতাগী থানা থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণ পাশে প্রধান সড়কের পাশে সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকতা আব্দুস ছত্তার ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানছুরা বেগমের (মানছুরা মঞ্জিল) এর দ্বিতীয় তলার দুর্ধর্ষ চুরি হয়েছে। ফ্লাটের প্রধান দরজার তালার হুক কেটে চোর ভিতরে প্রবেশ করে বলে জানা যায়।জানা গেছে,বাসার স্টিলের আলমারি ভেংগে ১৫ ভরি স্বর্ণ এবং নগদ আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায় চোর। এ সময়ে বাসার কোনো লোক ছিলনা। থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।ঘটনার পরপরই উপজেলা নিবার্হী অফিসার মো: সুহৃদ সালেহীন, পৌরসভার মেয়র এবি.এম গোলাম কবির ঘটনা স্থান পরিদর্শন করেন।থানার পাশে এভাবে চুরি হওয়ায় জনমনে আতঙ্কিত বিরাজ করেছ বলে উপস্থিত উৎসুক জনতা জানিয়েছেন।

(মালিক) অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকতা আব্দুস ছত্তার বলেন,আমাদের সাথে কারো শত্রুতাও নেই যে দিন-দুপুরে কেউ এধরনের ঘটনা ঘটাবে তা কখনো ভাবতে পারিনি।বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাখাওয়াত হোসেন তপু ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্রতিবেশী বিএম আদনানা খালিদ মিথুন বলেন, “থানার পাশের বাসায় যদি এভাবে চুরি হয়” তাহলে আমি মনে করি বেতাগী উপজেলার কোনো ঘরই নিরাপদ নয়।

Top