শেখ হা‌সিনা সেনানিবা‌সে নবনির্মিত ব্রি‌গেড-ইউনি‌টে পতাকা উত্তোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

শেখ হা‌সিনা সেনানিবা‌সে নবনির্মিত ব্রি‌গেড-ইউনি‌টে পতাকা উত্তোলন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:ব‌রিশা‌লে শেখ হা‌সিনা সেনানিবা‌সে নব প্রতি‌ষ্ঠিত ৩টি ব্রি‌গেড এবং ৫টি ইউনি‌টের পতাকা উত্তোলন করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মি‌নি‌টে সেনা প্রধান জেনা‌রেল আজিজ আহ‌মেদ প্রধানমন্ত্রীর প‌ক্ষে পতাকা উত্তোলন ক‌রেন।এরপর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।নতুন ব্রি‌গেডগু‌লো হ‌লো— সদরদপ্তর ৭ সতন্ত্র এডিএ ব্রি‌গেড, প্যারা কমা‌ন্ডো ব্রি‌গেড, সদরদপ্তর ২৮ পদা‌তিক ব্রি‌গেড। ইউনি‌টগুলো হ‌লো— ৪৯ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটা‌লিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর এবং ৪০ এস্টি ব্যাটা‌লিয়ান।এ অনুষ্ঠা‌নে শেখ হা‌সিনা সেননিবা‌সের জিওসি মেজর জেনা‌রেল আবুল কালাম মো. জিয়াউর রহমানসহ সেনাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

২০১৮ সা‌লে ৮ ফেব্রুয়ারি সপ্তম পদা‌তিক ডি‌ভিশনের পতাকা উত্তোলন ক‌রে এ সেনা‌নিবা‌স উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী।২০১৭ সা‌লে ১৪ ন‌ভেম্বর এক‌নে‌কে এ সেনা‌নিবা‌সের প্রকল্প অনু‌মোদন হয়। এর নির্মাণ ব্যয় ১ হাজার ৬৯৯ কো‌টি টাকা। এর আয়তন ১ হাজার ৫৩২ একর।ব‌রিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদীর তী‌রে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠিত হয়। ফো‌র্সেস গোল ২০৩০ এর অংশ হি‌সে‌বে দ‌ক্ষিণাঞ্চ‌লে নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে ও সেনাবা‌হিনীর সক্ষমতা বাড়াতে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠা করা হয়েছে।

Top