বিএইচআরসি বরিশাল জেলা শাখার কমিটি গঠন : কাজী মামুন সভাপতি- মিলন সম্পাদক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বিএইচআরসি বরিশাল জেলা শাখার কমিটি গঠন : কাজী মামুন সভাপতি- মিলন সম্পাদক


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি বরিশাল জেলা শাখার ৬২ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি সম্প্রতি বিআইচআরসি সদর দপ্তরে গতকাল আনুষ্ঠানিকভাবে জেলা শাখার অনুমোদন দেয়া হয়েছে।মাহমুদুল হক খান মামুনকে প্রধান উপদেষ্টা এবং আজকের প্রথম সকাল পত্রিকার সম্পাদক বিএইচআরসি ডেপুটি গর্ভানার করে কাজী আল মামুনকে সভাপতি ও মো.মফিজুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট বিআইচআরসি বরিশাল জেলা শাখার অনুমোদন দেয়া হয়।

জানা গেছে,এই সংস্থাটি সমাজের নির্যাতিত নীপিড়ত মানুষদের বিনামূল্যে এই সংস্থার উদ্যোগে আইনগত সহায়তা প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় বুধবার এক আলোচনা সভার মাধ্যমে ৬২ সদস্য বিশিষ্ট বিআইচআরসির অনুমোদন দেন সেকেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।

Top