বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এছাড়া তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।বুধবার (২৮ অ‌ক্টোবর) সকালে নগ‌রের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সব পলিটেকনিকের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আ‌য়োজন করা হয়।বরিশাল সরকারি পলিটকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী জোবায়ের হোসেন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী লুৎফর রহমান, রাহাত ইয়াসিন, সাবাব হোসেন জিসাদ ও সামিয়া আক্তার।বক্তারা বলেন, সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়।

অষ্টম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ও ফল প্রকাশ, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসির মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ এবং কারিগরি শিক্ষার মনোন্নয়নে দ্রুত যুগপোযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। যা নগ‌রের প্রধান প্রধান সড়ক হ‌য়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গ‌নে গি‌য়ে শেষ হয়।প‌রে তারা জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস শিক্ষার্থীদের স্মারকলিপি দেন।

Top