শিশুরা আমাদের কাছে বিধাতার দূতের মতো
আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:কোমলমতি ছোট ছোট শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।একদিন তারাই এই সমাজ, দেশ ও পৃথিবী চালাবে।তারা আমাদের কাছে বিধাতার পক্ষ থেকে প্রেরিত দূতের মত।তাই তাদেরকে স্নেহ মায়া মমতা ভালবাসা দিয়ে সজতনে গড়ে তোলা আমাদের দায়িত্ব।বুধবার বিকেল চারটায় নগরীর ত্রিশ গোডাউন সড়ক চরেরবাড়িতে বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কর্তৃক পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী,বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, অর্ধশতাধিক অভিভাবক ও বিকাশ কেন্দ্রের শিশুরা। আলোচনা সভায় অভিভাবকরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ত্রিশজন শিশুকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।