বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ২৬ জেলের জেল-জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ২৬ জেলের জেল-জরিমানা


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জেলেকে কারাদণ্ড ও ৪ জেলেকে জরিমানা করা হয়েছে।পাশাপাশি ৩ লাখ মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।অভিযানে ২২ জেলেকে জেল-জরিমানা ছাড়াও জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৯ জনকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ২১ লাখ মিটার জাল ধ্বংস করা হয়েছে।

Top