বরিশালে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলায় পশ্চিম শোলক গ্রামে দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার(২৭ অক্টোবর)রাতে নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।অভিযুক্ত শোলক গ্রামের রাজ্জাক সরদারের ছেলে লিটন সরদার।ঘটনার পর থেকে লিটন পলাতক।

এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।মামলার এজাহারের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত ২২ অক্টোবর কাজের তাগিদে ঢাকায় ছিলেন নির্যাতনের শিকার নারীর স্বামী। এই সুযোগে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত লিটন সরদার তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। তার স্ত্রী বাধা দেওয়ায় দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Top