ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জেলেকে কারাদণ্ড ও পাঁচ জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জেলেকে কারাদণ্ড ও পাঁচ জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়ে


রফিকুল ইসলাম:বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জেলেকে কারাদণ্ড ও পাঁচ জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি প্রায় এক লাখ ২২ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২১ জেলেকে জেল-জরিমানা দেওয়া ছাড়াও জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৯৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫ জেলেকে দুই লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ১৮ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Top