বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ওই কলেজছাত্রী ও ধর্ষককে আটক রেখে পুনরায় ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।পরে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় বাকাল গ্রামের নয়ন মণ্ডল নামে এক যুবকের। পরিচয়ের সূত্র ধরে নয়ন শনিবার (২৪ অক্টোবর) রাতে ওই কলেজছাত্রীকে নিয়ে ঘুরতে যান। পরে জোবারপাড় ইটের ভাটা এলাকায় নয়ন কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন । এ ঘটনা দেখে ফেলে বাকাল গ্রামের বখাটে যুবক ইমু মিয়া, সুজন, সুমন মিয়াসহ পাঁচজন। পরে তারা ওই কলেজছাত্রী ও নয়নকে তুলে নিয়ে বাকালহাট একটি বিদ্যালয়ে আলাদা দু’টি কক্ষে আটকে রাখেন। সেখানে কলেজছাত্রীকে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন তারা। পরে কলেজছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান।

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নয়নের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য যুবকদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান জানান, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।ওই কলেজছাত্রীকে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান এসআই তৈয়বুর।

Top