কাশিপুরে মসজিদের ইমামের সবজি ক্ষেত নষ্ট করেছে সন্ত্রাসীরা।। থানা যেয়েও হয়রান
বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর কাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি নুরুল উলুম জামে মসজিদের ইমামের লিজ নেওয়াজমিতে লাগানো সবজি ক্ষেত নষ্ট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায়থানা পুলিশের কাছে ঘুরতে ঘুরতে হয়রান হয়েও এখন নিরুপায়ভূক্তভোগী। এদিকে থানায় অভিযোগ দিয়ে মামলা না হওয়া এবংকোন প্রতিকার না হওয়ায় সেই কৃষি ক্ষেত নষ্টকারিরা আরো চড়াওহয়ে উঠেছে ক্ষতিগ্রস্থ মওলানা খালিদ সাইফুল্লাহর ওপর। একারনে
মসজিদের ইমাম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানিয়েছেএলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়,এয়ারপোর্ট থানাধীনকাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি রব মাওলানা বাড়ীলাঘোয়া নূরুল উলুম জামে মসজিদের ইমাম মাওলানা খালিদসাইফুল্লা মসজিদের পাশে দুই একর জমি শামিমের কাছ থেকেবাৎষরিক লিজ নিয়ে ধান ও লাউ গাছসহ সবজি চাষ করেছেন। গেল ৯অক্টোবর২০২০ইং তারিখ সকালে কাফিলা ও নার্গিস নামের দুইনারীর সাথে ১০/১২ জনের এক দঙ্গল সন্ত্রাসীরা এসে ক্ষেতের সব গুলোলাউগাছ উপড়ে ফেলেছে। সেসময় স্থানীয়রা বাধা দিলে হামলা মামলারহুমকি দিয়ে চলে যায়। ওই দিন সন্ধ্যায় এয়ারপোর্ট থানায়অভিযোগ দিলে ঘটনার ৩দিন পরে ঘটনাস্থলে আশে এস আইগোফরান নামে পুলিশ। সেসময় ঘটনার সত্যতা পাওয়ায়ভূক্তভোগিসহ এলাকাবাসীকে ন্যায় বিচার ও আইনী সহায়তা দেওয়ারআশস্থ করে যান। মসজিদ কমিটির সভাপতি আমির হোসেনজানান,আমাদের মসজিদের ইমামের ফসল যারা নষ্ট করেছে তাদেরপরিবারই মসজিদের জমি দান করেছে। কিন্তু কেন তারা প্রায় সময়ইমসজিদের জমি তছরুফ করে এটা আমাদের বোধগম্য হচ্ছে না।মসজিদের ইমাম মাও.খালিদ সাইফুল্লাহ জানান,আমার ফসল নষ্টকরেছে থানায় ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। তবুও কোন
প্রতিকার পাইনি। এখন উল্টো কাউনিয়া এলাকার মনির নামে একলোক আমাকে মারধর করার হুমকি দিচ্ছে।এয়ারপোর্ট থানার এসআই গোফরান জানান, ফসল নষ্ট করার ঘটনা সত্য।তবে স্থানীয়রামসজিদের ইমাম ও অভিযুক্তদের নিয়ে সমাধান করবে বলে আশ্বস্থ করায়আইনি পদক্ষেপ’র জন্য অপেক্ষা করছি। তবে সমাধানে কেন এতকালক্ষেপণ প্রশ্নে স্থানীয় ও মসজিদের মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখাদিয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টির দ্রæত সমাধান না হলে এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টিহতে পারে বলে সরেজমিনে আভাস মিলেছে।