রেঞ্জ ডিআইজি মহোদয়ের বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
আলোকিত বার্তা:আজ ২৫-১০-২০২০ খ্রিঃ তারিখে বরিশাল এবং ঝালকাঠি জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়। ডি আইজি মহোদয় আইনশৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ। শত শত বছর যাবৎ এ অঞ্চলের সকল ধর্মের অনুসারীরা মিলেমিশে বসবাস করছেন, দেশের উন্নয়নে কাজ করছেন। দুর্গাপূজা উৎসবে আনন্দ করতে কোনো বাধা নেই। তবে বৈশ্বিক মহামারী করোনার বিস্তার প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা উদযাপন করতে সবাইকে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার মহোদয়, জেলা পূজা উদযাপনে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।