আসাস নির্বাচনে মারুফ মল্লিক সভাপতি,ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি:আসাস নির্বাচনে মারুফ মল্লিক সভাপতি,ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিতবরিশালের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন -আসাস এর ৬ষ্ঠ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মারুফ আহমেদ মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা নির্বাচিত হয়েছেন। রবিবার সংগঠনটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আসাস’র প্রধান নির্বাচন কমিশনার মু: জামাল উদ্দিন খান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। আসাস কার্যকরী পরিষদে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন তাজকিয়া সুলতানা আঁখি -সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাব্বির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম লিটন- সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম বাবু – যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শামিম হোসেন – দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন শিশু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, সোহাগ হোসেন- সমাজ কল্যাণ সম্পাদক।
আসাস’র নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আনসার সেবাপদকপ্রাপ্ত আসাস’র প্রধান উপদেষ্টা উপদেষ্টা জহিরুল হোসাইন খান নাছিম, আসাস উপদেষ্টা এবং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, আসাস উপদেষ্টা অধ্যাপক এস এম আলী আজম প্রমুখ।