বরিশালে সকল ধরনের অশ্লীলতা বন্ধের দাবীতে তৌহিদী জনতার বিক্ষোভ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে সকল ধরনের অশ্লীলতা বন্ধের দাবীতে তৌহিদী জনতার বিক্ষোভ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:নারী নির্যাতন,ধর্ষণ,সুদ,ঘুষ,মদ,হত্যা লুন্ঠনসহ ইসলাম বিরোধী সকল কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ শনিবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশালের সর্বস্তরের উলামায়ে কেরা ও তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুর রহমান,বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মন্নান, সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা আঃ রব,মাওলানা নুরুল আলম ও মাওলানা সফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তরা সরকারকে বলেন, শুধু আইন পাশ করলে চলবে এর যথাযথ বাস্তবায়ন সাধারন মানুষ দেখতে চায়।তারা আরো বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা সহ বড় বড় অপরাধের উপযুক্ত বিচিার নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে অশ্লীলতা চিরতরে উচ্ছেদ করতে হবে।কেই সময় তারা আরো দাবী করেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাসহ সকল প্রকার অশ্লীল এ্যাপস বন্ধ করা দাবী জানান সমাবেশের বক্তারা।

Top