হিজলায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ পংকজ নাথ
কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃআজ ২৪ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডভ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ,শনিবার বিকেল চারটার দিকে হিজলা উপজেলার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন,পরিদর্শনকালে পংকজ নাথ এমপি উপস্থিত সকলের কাছে হিজলা উপজেলার হিন্দু-মুসলিম ও তার নিজের জন্য দোয়া চেয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অশোক কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক খগেন চন্দ্র বিশ্বাস,হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ,ভাইস চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা বেগম,হিজলা থানা অফিসার্স ইনচার্জ অসীম কুমার সিকদার,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত,সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া আজ সকালে সাংসদ পংকজ নাথ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক শামীম এমপি এর সাথে শ্রীপুর নদী ভাঙ্গন রোধে নদী ড্রেজিং এর কাজ পরিদর্শন করে পাতারহাট ষ্টীমার ঘাট পৌঁছলে সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এসময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।