সাংবাদিক ফাহিম ফিরোজ’র পিতার ইন্তেকাল,শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ফাহিম ফিরোজ এর পিতা রেজ্জাক হাওলাদার (আদত) (৬৫) আর নেই। শনিবার রাত সোয়া ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঝালকাঠি সদরের পরমহল গ্রামের বাসিন্দা রেজ্জাক হাওলাদার। অপরদিকে, ভাই রেজ্জাক হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছোট বোন জাহানারা বেগম জানু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে,সাংবাদিক ফাহিম ফিরোজ এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃত্তি দিয়েছেন বিভিন্ন মহল। গভীর শোক প্রকাশ করে বিবিৃত্তি দিয়েছেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক মুুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ,ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার মো: সোহেল, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান আহমেদ জালাল সহ পরিবারবর্গ।