বরিশালে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পরে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে।নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,বৈরী আবহাওয়া ও নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ সব নৌরুটে শুকবার(২৩ অক্টোবর)সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়ার উন্নতি ঘটায় শনিবার সকাল থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Top