অবৈধ মা ইলিশ ধরায় বেতাগীতে এক জেলেকে ৩ মাসের কারাদণ্ড
এইচ এম.সজল মাহমুদ,বেতাগী (বরগুনা):বরগুনা বেতাগীর পাশ ঘেষা বিষখালী নদীর কালিকাবাড়ি নামক স্থানে থেকে (২৪ অক্টোবর) রোজ শনিবার অবৈধ মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিষখালী নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোঃ হানিফ মল্লিকের ছেলে মোঃ রাকিব মল্লিক নামের এক জেলে আাটক ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বেতাগী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুহৃদ সালেহীন। প্রসিকিউশন দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব।
জানা গেছে, রাকিব মল্লিকের নৌকায় বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার সময় নৌকা সহ পাচঁশ মিটার জাল,চার কেজি ইলিশ জব্দ করা হয়।জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।