শেবাচিমের সেই চিকিৎসকের বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের লিখিত অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

শেবাচিমের সেই চিকিৎসকের বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের লিখিত অভিযোগ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেই নির্যাতিত চিকিৎসকের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়াসহ নানা অভিযোগ লিখিতভাবে পরিচালকের কাছে দায়ের করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা চিকিৎসককে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন।এদিকে হামলার ঘটনা ধামাচাপা দিতে এসব করা হচ্ছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন হাসপাতালের পরিচালক।

হাসপাতালের মেডিসিন ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান এর বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসক ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা পরিচালক বরাবরে ডায়াগনস্টিক সেন্টার থেকে মাসিক কমিশন নেয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া নারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ড আড়াল করতে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।তারা বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।এদিকে নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে এসব তোলা হচ্ছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক।শেবাচিমের মেডিসিন ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান বলেন, হামলার পর থেকে আমার বিরুদ্ধে এসব অভিযোগ দেয়া হচ্ছে।

ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বরিশালের শেবাচিমের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
তিনি বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত ২১ অক্টোবর বুধবার ডা. মাসুদ দুই ইন্টার্ন চিকিৎসকের নাম উল্লেখ করে ৮ থেকে ১০ জন এমবিবিএস শিক্ষার্থীদের বিরুদ্ধে তার ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করেন পরিচালক বরাবর।

Top