হিজলায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন
কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃ হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে,হিজলা উপজেলার সকল সনাতন ধর্মালম্বী ভাই এবং বোনদেরকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন হিজলা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।
তিনি বলেন ধর্ম যার,যার,উৎসব সবার,তাই তিনি হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের কে আহবান করেন, সকলকে মিলে মিসে শারদীয় উৎসব এর আনন্দ উপভোগ করতে।তিনি আরো বলেন যাতে সনাতন ধর্মালম্বী ভাই এবং বোনদের শারদীয় দূর্গা উৎসবে কোনো প্রকারের ভিন্ন না ঘটে এবিষয়ে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সজাগ থাকার আহবান করেন।