দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা পরামর্শ পুলিশের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা পরামর্শ পুলিশের


আলোকিত বার্তা:সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ।বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রিলেশন্স) সোহেল রানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ তুলে ধরা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এ লক্ষ্যে পুলিশের নিম্নোক্ত পরামর্শ গ্রহণের জন্য সম্মানিত পূজারী/ভক্তগণকে অনুরোধ জানানো হচ্ছে।পরামর্শগুলো হলো- করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্দিরে বা পূজামণ্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার স্থাপনসহ হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা এবং মন্দির ও আশেপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করা।পূজামণ্ডপে আগত সকলের মাস্ক পরিধান এবং মণ্ডপে একসাথে ২৫ জনের অধিক ভক্ত বা দর্শনার্থীর প্রবেশ সীমিত রাখতে ব্যবস্থা নিতে হবে।পূজামণ্ডপে আগত পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন পথের ব্যবস্থা রাখা।মণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা।

পূজা চলাকালীন পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় উচ্চ শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রেখে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, ছবি আপলোড করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা।প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ও বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তা নেয়া। এছাড়াও সন্ধ্যার পর মন্দিরে বা পূজামণ্ডপে সমাবেশ এবং আরতি বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের মনিটরিং এন্ড কোঅর্ডিনেশন সেল- ৯৫৬০৬৬১, ৯৫৬১৯৬৭, ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ডিএমপি কন্ট্রোল রুম- ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ০১৭১৩৩৯৮৩১১, ০১৩২০০৫১৯৯৮, এসবি কন্ট্রোল রুম- ৯৩৩৩২১৭, সিআইডি কন্ট্রোল রুম- ৯৩৩১০৪৩, র‍্যাব অপারেশন্স কন্ট্রোল রুম- ৭৯১৩১১৭, ০১৭৭৭৭২০০২৯, ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৫৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৬১১৩৫৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টা জরুরি সেবার জন্য ৯৯৯ এ কল করতে বলা হয়।

Top