বরিশালে নৌ শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, বেতন-ভাতা বাড়ানো সহ ১১ দফা দাবিতে বরিশালে বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পন্যবাহি নৌযানের শ্রমিকরা। তবে যাত্রীবাহী নৌযান যথারীতি চলাচল করেছে।এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হওয়ায় আন্দোলকারীদের গত দু’দিনের মতো বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। কিন্তু দাবি আদায় না
হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।