জন্মভিটায় জীবনানন্দকে স্মরণ, দখল হওয়া বাড়ি উদ্ধারের দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

জন্মভিটায় জীবনানন্দকে স্মরণ, দখল হওয়া বাড়ি উদ্ধারের দাবি


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বাংলা সাহিত্যের সর্বাধুনিক ও শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কবি জীবনানন্দ দাশের বাড়িতে প্রতিষ্ঠিত জীবনানন্দ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ বরিশাল এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে কবির মৃত্যুবার্ষিকী পালন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দিন গোলাপ, কবি ও গবেষক নজমুল হোসেন আকাশ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ প্রমুখ।সংগঠনগুলো সকাল পৌনে ৯টায় জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা জীবনানন্দ দাশের দখল হয়ে যাওয়া বাড়িটি পুনরুদ্ধারের দাবি জানান।

Top