“মা ইলিশ সংরক্ষণ” অভিযানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের অংশগ্রহণ
আলোকিত বার্তা:আজ ২১-১০-২০২০ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় বরিশাল জেলার বিভিন্ন নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অংশগ্রহন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মহোদয় ,জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি,বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশাল মহেদয়। অভিযানে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অবৈধ জাল সহ একাধিক জেলেকে আটক করা হয়।
ডিআইজি মহোদয় সাংবাদিকবৃন্দের মাধ্যমে মা ইলিশ সংরক্ষনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহন করার উদার্ত আহবান জানান। তিনি এরকম অভিযান চলমান থাকবে বলে আস্বস্ত করেন।উক্ত অভিযানে বিভাগীয় মৎস্য কর্মকর্তাবৃন্দ, নৌ পুলিশের সদস্যবৃন্দ, নৌবাহিনীর সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।