বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সদ্য গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সুবীর কুশারীকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নৃেতৃবন্দ। ফূলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একে এম রেজাউল হক পিন্টু। এসময় উপস্থিত ছিলেন বরিশালের বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার,মোঃ মাহাবুবুল হক বাবু হাওলাদার, যুগ্ম সম্পাদক,এ কে এম সাইফুল ইসলাম শহিদ, মোঃ মেহেদি হাসান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রসঙ্গত : গত ১০ অক্টোবর বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আহুত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সাবেক সংস্থাপন সচিব মোঃ রাশিদুল আলম কে আহবায়ক, সুবীর কুশারীকে কমিটির সদস্য সচিব ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বক্তারা সবাই দক্ষ গতিশীল ও কার্যকর কমিটি গঠন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এবং বিগত কমিটির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুবীর কুশারীর ভূয়সী প্রশংসা করেন। ওই সময়ে সভায় উপস্থিত ছিলেন, ভারতীয় দূতাবাসের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ কর্মকর্তা দীপ্তি, ড.এ কে আজাদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল হারুন উর রশিদ, সৈয়দ শাহেদ রেজা, শোয়েব চৌধুরী, আবুল কালাম আজাদ, সেলিম ওমরাও খান, তাহমিনা জাকিয়া, শাহীন সুলতানা, সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল হক পিন্টু প্রমুখ।